জনদুর্ভোগছনুয়া · পুঁইছড়ি

ছনুয়া বেইলী ব্রিজ এখন মরণফাঁদ

এক দশক সংস্কার নেই, প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছেন অর্ধলক্ষাধিক মানুষ।

ব্রিজের নষ্ট স্টিলের পাটাতন, পাশে কাঠের পাটাতনে হেঁটে আসছেন একজন
ছবি: কাজী শাহরিয়ার

বাঁশখালীর পুঁইছড়ি ও ছনুয়া ইউনিয়নের সংযোগকারী জলকদর খালের ওপর ১২০ মিটার দীর্ঘ এই ব্রিজটির প্রায় সব স্টিলের পাটাতন নষ্ট। একপাশে স্থানীয়দের বসানো কাঠের অস্থায়ী পাটাতনে পায়ে হেঁটে পারাপার চলছে, অন্যপাশ পাটাতনহীন। যানবাহন চলাচল বন্ধ।

২০০৬ সালে নির্মিত ব্রিজটিতে ২০১৪ ও ২০১৭ সালে নামমাত্র সংস্কার হয়েছিল। এরপর আর হয়নি।

‘শিগগিরই ব্রিজটি পরিদর্শন করা হবে। সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করা হবে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।’ — ইফরাদ বিন মনীর, উপজেলা প্রকৌশলী

এক নজরে

দৈর্ঘ্য
১২০ মিটার
নির্মাণ
২০০৬ সাল
সংস্কার
২০১৪ ও ২০১৭ (নামমাত্র)
সংযোগ
পুঁইছড়ি ↔ ছনুয়া, জলকদর খালের ওপর
প্রতিদিন পারাপার
অর্ধলক্ষাধিক মানুষ
যানবাহন
বন্ধ

প্রতিবেদনে ভুল চোখে পড়লে আমাদের ফেসবুক পেজে জানান। সংশোধন হলে এখানে তারিখসহ লেখা থাকবে।