জেনে রাখুন
বয়স্ক ও বিধবা ভাতার আবেদন
বয়স্ক ও বিধবা বা স্বামী-নিগৃহীতা নারীরা সরকার থেকে মাসিক ভাতা পান। ঘোষণা অনুযায়ী ২০২৬–২৭ অর্থবছর থেকে মাসে ৭০০ টাকা, ৯০ বছরের বেশি বয়সীরা ১,০০০ টাকা।
খরচআবেদনে কোনো টাকা লাগে না
কোথায়উপজেলা সমাজসেবা কার্যালয়, বাঁশখালী; ইউনিয়ন পরিষদ
কারা পাবেন (আগের নিয়ম; যাচাই হবে)
- বয়স্ক ভাতা: পুরুষ ৬৫ বছর বা বেশি, নারী ৬২ বছর বা বেশি; আয় নির্ধারিত সীমার নিচে
- বিধবা ও স্বামী-নিগৃহীতা ভাতা: বিধবা বা স্বামী পরিত্যক্তা দুস্থ নারী
- একই ব্যক্তি সাধারণত একাধিক সরকারি ভাতা পান না
যা লাগবে
- জাতীয় পরিচয়পত্র (জন্মতারিখ এখান থেকেই ধরা হয়)
- সাম্প্রতিক ছবি
- বিধবা হলে স্বামীর মৃত্যু সনদ; নিগৃহীতা হলে ইউনিয়ন পরিষদের প্রত্যয়ন
- নিজের নামে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের নম্বর (ভাতা সরাসরি এখানে আসে)
ধাপে ধাপে
- আবেদন: অনলাইনে বা উপজেলা সমাজসেবা কার্যালয়ে; ইউনিয়ন পরিষদও সাহায্য করে।
- যাচাই: ইউনিয়ন বা ওয়ার্ড কমিটি তথ্য যাচাই করে।
- বাছাই: উপজেলা কমিটি তালিকা চূড়ান্ত করে।
- ভাতা: নিজের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে সরাসরি টাকা আসে।
যে ভুলগুলো এড়াবেন
- তালিকায় নাম তোলার জন্য কাউকে টাকা দেওয়া: আবেদন বিনামূল্যে; কেউ টাকা চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানান
- অন্যের নামের মোবাইল অ্যাকাউন্ট দেওয়া: ভাতা আটকে যেতে পারে
- এনআইডিতে ভুল বয়স: আগে এনআইডি সংশোধন করুন (দেখুন এনআইডি সংশোধন গাইড)
সাহায্য
উপজেলা সমাজসেবা কার্যালয়, বাঁশখালী (নম্বর সেবা › অফিস পাতায় যোগ হবে)।
সূত্র
ফি বা নিয়ম বদলে গেলে আমাদের ফেসবুক পেজে জানান। আমরা যাচাই করে ঠিক করে দেব।